পিছন থেকে : রতন বসাক

রতন বসাক
পিছন থেকে


অন্য লোকের কথায় চলে
কিছু পাবার তরে,
বোকার মতো না বুঝে সব
অন্যায় কাজ করে ।

লজ্জায় কাঁদে বিদ্যাসাগর
এ কেমন বাংলা !
সৌজন্যবোধ হারিয়েছে
সব যেন হ্যাংলা ।

ধ্বংস করতে হয়না পিছপা
মনিষীর মূর্তি,
মানুষ এখন মানুষ নেইতো
চায় তারা ফূর্তী ।

অন্যের কথা ভাবেনা কেউ
হোক কারো কষ্ট,
ক্রোধের বশে যাকেই পাবে
তার করে নষ্ট ।

পেছন থেকে হয়তো কারো
পাচ্ছে সে শক্তি,
ভাবছে তারা সবই পাবে
দেখালে ভক্তি ।

হিংসা বিদ্বেষ ঢেলে দিয়ে
করতে চাই কিছু,
জেনো রেখো পাপের বোঝা
ছাড়বে না পিছু ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.