![]() |
| প্লেটোনিক : নির্মাল্য ঘোষ |
স্পর্শ না করেও কেউ কেউ আমারই হয়
খুব একান্তভাবে...
যেভাবে পাতাগুলি হয় শিকড়ের নিজস্ব
বহুদূরে থেকেও...
স্পর্শ না করেও পৃথিবীর ফুসফুস স্পর্শ করে আমাজনের পোড়া গাছ বহুদূর থেকে একটু একটু করে
অসহায়...
যেভাবে ফুটপাতের ঐ সন্তান বৈধতা না পেয়েও স্পর্শ করে মায়ের হৃদয়
আগুনে অস্পৃশ্য মৃতের নাভির মত..
ছাই মাখা...
ঠিক সেই ভাবে
একদমই ঠিক সেই ভাবে
কেউ কেউ আমার আপন হয়
একদমই কাছের হয়
প্রতিটি রোমকূপে আমারই
শুধু আমারই
বার্তা বহন করে...
স্পর্শ না করে...
বহুদূর থেকে...
কখনো বা চকিত চোখের দৃষ্টিতে...
নিমেষে..
ক্ষণ প্রভায়...
যেভাবে বর্ষার কালো মেঘ অস্পৃশ্য স্পর্শ করে মাটিকে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন