মধ্যরাতের কবিতা : সৈয়দ সওকাত হোসেন

সৈয়দ সওকাত হোসেন
মধ্যরাতের কবিতা

ময়দানের হলুদ পাতায় পা রেখে রেখে
টাটা সেন্টারের পাশের গলির রেস্টুরেন্ট
নির্বাক কিছুক্ষণ , চামচের টিং টং
কিছু খেয়েছি কি খাইনি
আধখানা খোলাপিঠে তখনও হাত ছুঁয়ে
একে অপরের নির্বাক আঁধার ...

একসময় ঘাস বুনে বুনে
ঠোঁটে প্রেমিকার কতটা অধিকার
অনাবৃত বুকের খাঁজে
প্রেমিকের তাকানো পাপ কিনা
কবিতায় শরীর নাভি উরুর গল্প
থাকা উচিত না অনুচিত বলতে বলতে
আমরা নিশ্চয়
একটি পবিত্র মধ্যরাতের কবিতা লিখব ।।

    
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.