হে অশ্রুমতি : সুজন মন্ডল

হে অশ্রুমতি : সুজন মন্ডল
হে অশ্রুমতি : সুজন মন্ডল


হে অশ্রুমতি,
মুছে ফেলো অন্ততঃ একবার তোমার নামের অর্থ!
সমাজের এঁকে দেওয়া লজ্জার ক্ষতচিহ্নের মুখে । 
.
হে অশ্রুমতি,
পুড়িয়ে ফেলো অন্ততঃ একবার উলঙ্গ পুরুষের গন্ধ!
তোমার ঐ ঘামেভেজা শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে ।
.
হে অশ্রুমতি,
ছিঁড়ে ফেলো অন্ততঃ একবার মিথ্যে সংসারের মায়াজাল!
অন্ধকার পোড়ানো, জ্ঞানের আগুনে ঝলসানো তীক্ষ্ণ ফলায় ।
.
হে অশ্রুমতি,
খেয়ে ফেলো অন্ততঃ একবার নীলকন্ঠ পাখির ছদ্মবেশে!
এই সময়ের সমুদ্র মন্থনে উত্থিত হলাহল এক নিঃশ্বাসে ।
.
হে অশ্রুমতি,
জেগে ওঠো অন্ততঃ একবার শত সূর্যের ঐশ্বর্যে!
পৃথিবীর সমস্ত রাজ্যের নিষিদ্ধ অন্দর মহলে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.