এবার সৌরভ গাঙ্গুলির পরিবারে করোনার সন্ধান, পজিটিভ রিপোর্ট স্নেহাশিসের
নিজস্ব সংবাদদাতা # বিগত কয়েকদিন যাবৎ হালকা জ্বর ছিল স্নেহাশিস গাঙ্গুলি তথা সৌরভ গাঙ্গুলির দাদার। ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকছিল শরীরে। গতকাল বুধবার তাঁর লালরস পরীক্ষার পর রাতের দিকে তাঁর রিপোর পজিটিভ জানা যায়। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রমতে জানা যায়, পুনরায় তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে একই পরিবারের সদদ্য হওয়ায় সৌরভ গাঙ্গুলি-সহ পরিবারের সকল সদস্যকে আইসোলেশনে থাকতে হবে।
জানা যায়, গত ৬ জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সদস্য এবং অন্যান্য ঘনিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে উপস্থিত অতিথিদের তালিকা তৈরির। সেই বুঝে পরবর্তী পদক্ষেপ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন