![]() |
| মারণ খেলা : শিবরাম ভূঞ্যা |
অন্ধকার নামলে-
লাঠিসোটা মোটামোটা গোটা কয়েক গামছা
এবং যদি সঙ্গে পাই জন পঞ্চাশেক চামচা
এমন খেলা খেলতে পারি
ভাল্লাগে।
বন্ধুবর সামলে-
এমন খেলার নিয়ম যেমন যাবো মুখটি ঢেকে
তোকে আমি মারবো এবং আমি মারবো তোকে
আরো অনেক জারিজুরি
জল্লাদের।
নিন্দুকেরা বলছে-
আমরা নাকি নিয়ম ভেঙে নিয়ন বাতির দোষে
অন্ধকারে হারিয়ে গেলাম- খোঁজ পেলনা, রোষে
কোথাও একটু রাঙিয়ে নিয়ে
দেখায় খুন।
বন্ধু খেলতে চাইছে-
তবু একটু আঘাত পেয়ে ব্যাঘাত ভেবে কেঁদে
সবার কাছে মিথ্যে রকম গল্প একটি ফেঁদে
জিততে চায় সহানুভূতি পেয়ে
ভাবুন!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন