অনাস্থা বনাম ডিটেনশন ক্যাম্প : ছবি ধর

অনাস্থা বনাম  ডিটেনশন ক্যাম্প : ছবি  ধর
অনাস্থা বনাম  ডিটেনশন ক্যাম্প : ছবি  ধর

কেউ  বলতে পারে না কারণ
কেউ জানে না কারোর  মন  খারাপের অভিশপ্ত গল্প
অনাস্থা  আর  অবিশ্বাস  বুকে  হেঁটে  যায়
অভিমান।
আঘাত  আর প্রতিঘাতে  আহত  হয়  আর  বাড়ে অনাকাঙ্খিত   দুরত্ব।
কানাঘুষো  শোনা  যায়  পাতায়  পাতায়  ---
বৃষ্টির সুরে,  ঘুড়ির  ডানায়  ---
ওরা প্রতিবাদ মিছিলে  গলা  ফাটায়,
 অনশন  করে,কালো কাপড়ে  মুখ  ঢাকে
মৌন  হাঁটে  পথে পথে।

 নির্যাতনের  শিকার   হয়   প্রশাসনের।
মনের  আয়না  হারিয়ে  ফেলা  দূর্বল  সমাজের  রোগগ্রস্ত  
মানুষগুলোর  মুখের   হাসি  উবে  গেছে  কবেই,
সংযম  হারা  অসহিষ্ণু  আবালবৃদ্ধবনিতা ---
যাপন করে   উদাস   উদাস  প্রহর
মানবিক আত্মার অস্থির  বিচরণ।
মুক্তি খুঁজতে আমরা   বিপন্ন   হয়েছি ---
আজও   এক  বুক  আশায়   নো  ম্যানস ল্যান্ডে  দাঁড়িয়ে আছি   অনোন্যপায় হয়ে।

মৌলবাদের  কবল থেকে  দেশকে  সনাতন  সভ্য করতে  জোট  বাঁধি  অঙ্গীকার  করি
নাগরীক পঞ্জির  তালিকা  বৈধ  করতে  লিখি তোমার আমার  জন্ম  ভিটের নাম
ডিটেনশন ক্যাম্পের  দেওয়াল  থেকে মুছে  দেই  অনাস্থা।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.