বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার গরিফা : গোবিন্দ ধর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার গরিফা : গোবিন্দ ধর
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার গরিফা : গোবিন্দ ধর

বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলেছে এই গরিফা। সেক্টর ওয়ান এর বেইস ক্যাম্প ছিল গরিফাতে  । ত্রিপুরায় সাব্রুম অঞ্চলের এই গরিফা নামক স্থানে অনেক অজানা ইতিহাস রচনা হয়েছিলো।

ত্রিপুরী ভাষায় গৌরীর বাবাকে বলা হয় গৌরীফা । সম্ভবত এই অঞ্চলের  গৌরী নামের কোন এক সুখ্যাত কন্যার পিতাকে স্বরণে রেখেই গ্রামের নাম রাখা হয় গৌরীফা । এই গৌরীফা অপভ্রংশ হয়ে হয়েছে  গরিফা ।
 
গরিফা আসলে সাব্রুম মহকুমার হরিণা- সোনাই  রাস্তার পাশে এক অজ পাড়া গাঁ ।তথাপি এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম । বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের তথা মুক্তিযোদ্ধাদের এখানে ছিল একটি ব্যাস ক্যাম্প ।এই মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত স্থান গরিফা।

 গরিফাকে সম্পৃক্ত করে সাব্রুম স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবারের ছোট্ট প্রয়াস সাহিত্য পত্র স্রোত  'গরিফা' র প্রথম সংখ্যা আত্মপ্রকাশ করতে চলেছে।
       
একটি প্রকাশনা সংস্থা "স্রোত" , বর্তমানে সাহিত্য আন্দোলনে একটি পরিচিত নাম ‌। রাজধর মাণিক্যের স্মৃতি বিজড়িত রাতাছড়া থেকে যে স্রোতের যাত্রা শুরু বর্তমানে শুধু ত্রিপুরা নয়,ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে সে বিস্তার করেছে শাখা প্রশাখায়।  স্রোত সাহিত্য-সংস্কৃতি পরিবারের সাব্রুম শাখা গঠিত হয়েছিল কিছু সংখ্যক সাহিত্য প্রেমীকে নিয়ে গত ০৫-০৫-২০১৯ ইং । এই সাব্রুম শাখার মননের ফসল স্রোত'গরিফা' সাহিত্য পত্র।

বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাসে গরিফা সেক্টর ওয়ান এর ব্যাস ক্যাম্প উল্লেখ ছিল বলে জানা নেই। বাংলাদেশের বন্ধুরা যদিও ভালো বলতে পারবেন । তথাপি সাব্রুম সোনাই হরিণার রাস্তার পাশে এক ছোট অথচ ইতিহাস প্রসিদ্ধ স্থান গরিফা।মুক্তিযুদ্ধের ইতিহাস লেগে থাকা এই ভূমি।বাংলাদেশের মুক্তিয়ুদ্ধে এই গরিফা অঞ্চলে বীরপুরুষদের পদধূলি পড়েছিলো।ত্রিপুরাকে নতুনভাবে জানার বোঝার দায় হয়তো মুক্তিযুদ্ধ সমর্থন করা একটি সরকারের থেকেই যায়।
সাব্রুমের সোনাই হরিণার মাটি বীর মুক্তিযুদ্ধের ইতিহাসে কতটুকু আলোচিত তা থেকে বড় কথা এসব অনালোচিত বিষয়গুলোকে আলোচনায় আনা।কারণ অজ পাড়া গা গরিফাও এক সময় মুক্তিযুদ্ধে অবদান রেখেছে।যা সাব্রুম সোনাই হরিণার লোকমুখে এখনো আলোচিত হয কবি ও প্রাবন্ধিক সঞ্জীব দে,গবেষক অশোকানন্দ রায় বর্ধন,কবি বিজন বোস,সাংবাদক প্রতাপ বণিকের ছবিতে,কবিতায়,প্রবন্ধে বারবার গরিফা উঠে আসে।
যা সাব্রুম শাখা স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবারের সম্পাদক হিসেবে বিজন বোস মহোদয়ের বিচক্ষণতার নিদর্শন স্বরূপ শাখার মুখপত্র স্রোত গরিফা নামে প্রকাশ হবে কিছুদিনের মধ্যে।তারই প্রচ্ছদ চিত্র এঁকেছে তরুণ শিল্পী গৌরব ধর।
এক অনালোচিত ইতিহাসই ফুটে উঠেছে এই চিত্র কর্মেও।
গরিফা আলোচিত হোক।গরিফা হোক মুক্তিযুদ্ধের ইতিহাসের নবতম ঠিকানা এরকমই গবেষকদের নিকট ইতিহাস তুলে আনার দাবী রইলো।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.