![]() |
| অবিশ্বাসী মন : সঞ্জয় সরকার |
অবিশ্বাসী মন নিয়ে দেখতে চাইলে
সবই কেমন যেন বদলে যায়
চেনা সম্পর্ক, চারপাশের মানুষ
অতি কাছের জন, তাও অচেনা হয় তখন
বিষন্ন কার্নিসে দোল খায়
অসহিষ্ণুতার ফানুষ...
তবুও এ জীবন এগিয়ে চলে
বাস্তবতার দেওয়ালে ঠোক্কর খেতে খেতে
এ সময় বহে যায় প্রতিনিয়ত
এক অবসম্ভবাবী পরিনতির দিকে।
বিষন্ন বাতাস ফেরে
একরাশ শূন্যতা নিয়ে
শেষ বিকেলের আলো ঢেকে নেয়
নিকষ কালো অন্ধকার...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন