![]() |
| যদি_জানতেম : কিশলয় গুপ্ত |
যদি জানতে পারতাম কবে,কখন মরে যাবো
শেষ কবিতাটা একটু গুছিয়ে লেখা যেত।
বড় অগোছালো জীবন কাটাচ্ছি আজন্মকাল।
শব্দের অবলম্বন নিয়ে বাক্যে তর্জমা রাখি
তোমাকেও সমান ভাগীদার ভাবছি
পথচলা আর মৃত্যুর মধ্যে ফারাক খুঁজি না।
শস্যকাল জুড়ে ফসলের উদযাপন থাক
জীবনকে গোছানোর জন্য মৃত্যু ক্ষন হাসুক।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন