প্রকাশিত : মনোনীতা চক্রবর্তী

প্রকাশিত : মনোনীতা চক্রবর্তী
প্রকাশিত : মনোনীতা চক্রবর্তী

শরীর ভেঙে আসছে শরীর
একদম আমার ঠোঁটের মতো ঠোঁট...
আমার দু'চোখ থেকে ওর দু'চোখ..
আমার জোড়া হাতের মতো ওরও হাত,
তবে জোড়া করা নয়। মুক্ত।
আমার হৃদয় থেকে ওর হৃদয়-ফুল...
 ঠিক একরকম বুকের ওঠানামা!
  এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল।
কিন্তু এরপর একটা  অন্য ক্লাইম্যাক্স।
গল্পের ভয়ঙ্কর এক নামাওঠা।
সে-ও এক শুরুই বটে।
টার্মিনেটের কান্নাটা নদীতে ভাসিয়ে দিলাম,
গত পুজোর সংখ্যায় ছড়িয়ে দিয়েছিলাম সেই শরীর ভাঙচুর করা অথবা হৃদয়-ভাঙা অসংখ্য  টুকরো!
মাঝখানে অসংখ্য ঘণ্টা-মিনিট-সেকেন্ড ভেসে গ্যাছে..
অথচ কী আশ্চর্য...
 আমার কানে আজও একইভাবে বেজে  চলে
সেই প্রিয়তম লাব-ডুব.. লাব-ডুব!
ডুব-ডুব-ডুব...
      ডুব-টাই শুধু থেকে গ্যাছে আমার...

শরীরের জন্য শরীর
শরীরের বন্ধু শরীর
শরীরের শত্রু শরীর
                  কামতিয়া ফুলের গন্ধে আবার বেঁচে ওঠে হত্যার নিজস্ব  কারুকাজ...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.