![]() |
| বলতে পারো : শিবরাম ভূঞ্যা |
সকাল বিকেল গোধূলি বেলায়
ঊষাকালে কিংবা সাঁঝে ।
ঘুমিয়ে ভোরের স্বপনেতে
তোমায় দেখি মনের মাঝে ।।
মিষ্টি হাঁসি দুষ্টু ভরা
যেন কোন কাজলা মেয়ে ।
তোমায় দেখি দুচোখ ভরে
হৃদয় ওঠে শিরশিরিয়ে ।।
তুমি দেখ লাজুক চোখে
হাতটি দিয়ে মুখটি ঢেকে ।
মনটা আমার মানেনা যে
প্রশ্ন করে তোমায় দেখে ।।
“আকাশেতে অনেক তারা
জ্বলছে দেখ মিটমিটিয়ে ।
তোমায় কেন বলতে পারো
ভালোবাসি সবার চেয়ে ??"

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন