পথিকবেশ : শম্পা মনিমা

পথিকবেশ : শম্পা মনিমা
পথিকবেশ : শম্পা মনিমা


ধানতলা পেরিয়ে একদিন একদিন হেঁটে
জলঝরা চুলে নদী নয়,ছোট্ট ঝর্ণা হয়ে
সাঁকো, উপাখ্যান, উচুঁ জিরাফ,
সাতরঙের একা গল্পগুছিয়ে একলা একলা গান গাইতে গাইতে
কথা বলা সকাল যাই বলে চলে গেল -
সকালটার নাম হঠাৎই দুপুর হয়ে গেল
বিকাল হওয়া নামে পা ডুবিয়ে দালানে বসে আছে
তার নাম কী বদলে ছিল?


হয়তো বদলে দিলো আঁকড়ে রাখা ধুলো
বদলে দিলো তলিয়ে যাওয়া সময়
জড়িয়ে নতুন ঘরকন্না পেয়ে খেলছিলো
হাসি হাসি বদমাইশিতে ধুপধুপ পায়ে সিঁড়ি বেয়ে উঠছিলো,
হঠাৎ ফুৎকারে উড়ে গিয়ে ছাদের ধারে চলে গেলো,
ভাগ‍্যিস ঘেরা, পড়ে গ‍্যালো না
বদলে গেলো, নামটা ভিন্ন ভিন্ন সংসার থেকে
সম্পর্কের বয়স নিয়ে হাঁপাতে হাঁপাতে স্বর্ণকুমারী
এলো নতুন মহাদেশে
হেসে ফেল্লো,
হাত পাতায় আঁকা ঘরটা ফিক করে হেসে বলল
আজ তোমার নাম হোক – পথিক
এগিয়ে চলো,ফিরে দেখোনা ,চরজাগা শুরুর শূন্যে।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.