![]() |
| মানুষ মানুষ : সঞ্জয় সরকার |
বাইরে থেকে কিছুই বোঝা যায়না
না চাল-চলনে, না কোন হাবভাবে
তবু দিব্বি লাগে মানুষেরই মতো, শুধু
অচেনা তারা নিজের অমন স্বভাবে...
দেখে বোঝবার উপাই তেমন নেই
তবু যদি ওদের বড় দাঁত থাকতো
ধারালো বাঁকানো নখ থাকতো
নিদেনপক্ষে একটা রোমশ লেজ
তবে সহজেই আলাদা করা যেত
হয়তো বোঝার চেষ্টা করা যেত
ওরা শিকার করতে ভালোভাসে
যদিও আগেভাগে বোঝা যায়না
ওদের সবই যেন মানুষের মতো
তবু সব মানুষই আসলে মানুষ হয়না...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন