![]() |
| জীবনশৈলী বিষয়ক : উত্তম চৌধুরী |
আব্রুগুলো উড়ে যাচ্ছে। একটি একটি করে
খসে পড়ছে আড়ষ্ট ভাব। আমাদের জীর্ণ
মুখোশগুলো লজ্জার হাত ধরে ফিরে যাচ্ছে
কালোর গভীরে। আলোর শরীর বেয়ে
উঠে আসছে অমোঘ দর্পণ। দর্পণে বিম্বিত জীবনশৈলী।
হে শৈলী তুমিই বলতে পারো ইতিবৃত্ত পুরনো দিনের।
হে শৈলী তুমিই বলতে পারো সমকালে কতটা গ্রহণ।
হে শৈলী তুমিই বলতে পারো ভাবীকাল কার, কাহাদের।
আমাদের তাপ-অনুতাপ, আমাদের অস্থির সময়ের চোখ
তোমার বুকের ওপর যেন আশ্চর্য ট্র্যাপিজ খেলছে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন