![]() |
| পাশের বাড়ি : আশরাফুল মন্ডল |
লেখালিখির পর গভীর রাতে খেতে বসি।
ঢাকা দেওয়া ঠান্ডা খাবার।
বাসি মড়ার মতো কাঠ হওয়া খাবার।
চুপচাপ চারদিক-
পাশের বাড়ি কলিং বেল বেজে ওঠে।
শুয়ে শুয়ে বুঝতে পারি লোকজনের আনাগোনা-
পাশের বাড়িতে।
কর্তা গিন্নি রেগে কাঁই...
তাদের একমাত্র ছেলে নাকি প্রেম করে।
ছেলে বিধর্মী মেয়েটির সঙ্গে প্রেম করবেই,
- এ নিয়েই তর্কাতর্কি।
অনেকে গিয়ে তাদের ঝগড়া থামায়।
আমার কিন্তু বেশ লাগে!
জীবন তো জুড়িয়ে যাওয়া বাসি খাবার নয়!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন