![]() |
| কবিবর মধুসূদন : বিমান পাত্র |
ধন্য তুমি লভ জন্ম এ বঙ্গ কাননে,
হেথাকার অলি যবে ফিরি ব্যর্থকায়
মধু লভে, হয়ে ব্যর্থ ধায় নিজাগারে।
প্রবাসে নিবাসকালে একত্রিলে মধু।
শুভক্ষণে জনমিলে সে মনোবাঞ্ছারে
করিতে পুরন। হায়!যদি না প্রবাসী
হত ইচ্ছা করিবারে, যদি না যশস্বী
পরধনে লোভে মত্ত হতে, পেত্রাকার
সাক্ষাৎ তোমা হইত কি মতে? কি মতে
ভরিত আজ সনেট্ কুসুমে কানন?
নির্মিলে নবরূপে সে সনেট্ অমৃতে,
বঙ্গকবি অলিরূপে সে তৃষ্ণা নিবারে।
ধন্য হল বঙ্গমাতা তব জন্ম দিয়া,
হলে ধন্য সমরূপে এ মাতা পাইয়া।

3 Comments:
Dhonnyo Tumi.... Kobi niye kobita rocho .... Bhashay praan bhoriye....
Bhalo bhalo
Khub bhalo hoye che poem ta
একটি মন্তব্য পোস্ট করুন