দ্রোহী : ছবি ধর

দ্রোহী : ছবি  ধর 
দ্রোহী : ছবি  ধর  

দ্রোহী হতে চাইনি কোনোদিন ,
 সময় ঘরে ফিরাতে  পারেনি -
  সে তোমরা  বুঝবে না ,
কি ভীষণ দাবানল ---
       পুড়েছি  একলা  সে আগুনে l

কালো মেঘের অন্তর জানে কেবল সে কথা l


এক মুঠো সুখ
এক আঁচল  শান্তি ,
এক সমুদ্র  ভালোবাসার টানে  --
                সর্বহারা   নারী  l
সিম্প্যাথি  নয়  --
নুয়ে পড়া আত্মমর্যাদাটুকু
কুঁড়িয়ে নিয়ে  গিটে বেঁধে আজ আমি  সুফি l

 উস্কো খুস্কো  এক মাথা চুল --
  জীর্ণ  আঁচল  --
 ধূলোমাখা নগ্ন পায়  আজ
করি  মাধুকরী  !
পার্থিব  সুখ   যে  ধু ধু মরীচিকা  l

পথিক  মুখ ফিরিয়ে  যায় --
   সার্বিক    নিরাপত্তা    কাম্য --

                   চিৎকারে  বলি ---
আমি ভিখারী  নই  ...
আমি ভিখারী  নই ...

বাউলিনি  আমি  কৃষ্ণের  সই 
মীরা  আমি  কৃষ্ণকথা কই   ll
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.