![]() |
| হাঙর ও আমি : নৃপেন্দ্রনাথ মহন্ত |
মেঘে মেঘে জমে আছে প্রভূত আবেগ
মন খারাপের দেশে শব্দ ব্যথাতুর
আমার নেই নিজেকে চেনাবার দায়
হৃদয়-আবাসে তবু চলে ভাঙচুর।
হাঙরের মেরুদণ্ডে শুধু কার্টিলেজ--
হাড় নেই।আমার তো হাড়ের পাহাড়
হাঙরহৃদয়ে নেই লেশমাত্র ভয়
সে তো সবকিছু গেলে, আমি কোন্ ছার!
মেঘেমেঘে জমে থাক যতোই আবেগ
হাঙরেরা সব কিছু গিলে গিলে খায়
বেঁচে থাকা শামুকের খোলসের নীচে
জীবন তো অণুগল্প শারদ সংখ্যায়!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন