![]() |
| খবর রটে গেছে : সিদ্ধার্থ সিংহ |
নিশ্চয়ই খবর রটে গেছে
তাই তেরছা রোদ হয়ে পৃথিবীতে নেমে আসছে সূর্য
হঠাৎ করে আকাশ জুড়ে অপেক্ষা করছে কালো মেঘ
সমুদ্রের ঢেউ উথাল-পাথাল হয়ে আছড়ে পড়ছে পাড়ে
নিশ্চয়ই খবর রটে গেছে
তাই ফুল ভরা মগডাল ঝুঁকে এসেছে নীচে
কচি-কচি ঘাসেরা মাথা তুলে উঁকিঝুকি মারছে
থেকে থেকেই দমকা বাতাস এসে খোঁজ নিয়ে যাচ্ছে।
নিশ্চয়ই খবর রটে গেছে
তাই চড়াই ফিঙে দোয়েলেরা এসে
চুপটি করে বসে আছে এ ডালে ও ডালে
বিড়ালছানা কুকুরছানারা ঘুরঘুর করছে
লোকালয়ে ঢুকে আসছে বলগা হরিণ, বিষধর সাপ।
নিশ্চয়ই খবর রটে গেছে
বাড়ি থেকে ও বেরোচ্ছে...
ও বেরোচ্ছে...
ও বেরোচ্ছে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন