শহরের মনের কথা : রুদ্রসাগর কুন্ডু

শহরের মনের কথা : রুদ্রসাগর কুন্ডু
শহরের মনের কথা : রুদ্রসাগর কুন্ডু 

 লেখক পিনাকী চৌধুরী স্বাধীনচেতা মনোভাব নিয়ে , পরিবারের প্রচ্ছন্ন মধ্যে শহর কলকাতায় বেড়ে উঠেছেন ! কিছুদিন আগে তিনি কলম ধরেছিলেন তাঁর প্রথম বই ' শহরের মনের কথা'র জন্য ! কি নেই সেই বইতে ! পিনাকী'র সাংবাদিকতার যাত্রাপথের কিছু দুর্লভ অভিজ্ঞতা, কলকাতার বেশ কিছু দ্রষ্টব্য স্থানের কিছু টুকরো টুকরো ইতিহাস, , সূক্ষ্মাতিসূক্ষ্ম আবেগ অনুভূতি, প্রেম অপ্রেম, আনন্দ বিষাদ, এসবই লেখক দুই মলাটে বন্দী করেছেন ! আত্মজা পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটি এখন রমরমিয়ে বাজারে চলছে । 

বাস্তবে লেখক পিনাকী চৌধুরী একটি অনুভূতিপ্রবণ মন নিয়ে শহর কলকাতার আনাচে কানাচে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়িয়েছিলেন শুধুমাত্র লেখার রসদ সংগ্রহ করবার উদ্দেশ্য ! লেখক যা দেখেছেন , এবং অবশ্যই যা কানে শুনেছেন, পরবর্তীকালে বিশ্বাসযোগ্য ভাবে তিনি উপস্থাপিত করেছেন এই ' শহরের মনের কথা' বইটিতে ! বাদ যায়নি সোনাগাছির কথাও ! হ্যাঁ, লেখকের এই লাইনটি উদ্ধৃত করেই বলছি " পৃথিবীর সবচেয়ে নিবিড় আনন্দের অপর নাম যৌনতা "! 

সোনাগাছির ইতিহাস থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, অথবা মনুমেন্টের কথা - এসবই লেখক সাহিত্য সমৃদ্ধ ভাবে পরিবেশন করেছেন বইটিতে ! তবে লেখক পিনাকী চৌধুরী বইটিতে যে মণি মাণিক্য তুলে ধরতে চেয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে বলি, ' শহরের মনের কথা' বইটিতে আরও কিছু পৃষ্ঠা সংখ্যা সংযোজন করা উচিত ছিল, তাহলেই বোধহয় ধারে ও ভারে আরও খানিকটা এগিয়ে থাকতো স্বতন্ত্র এই ' শহরের মনের কথা'! তবে লেখক যেভাবে শহর কলকাতার কিছু দ্রষ্টব্য স্থানের অনেক অজানা কাহিনি ইতিহাস খুঁড়ে তুলে এনেছেন , তা সত্যিই প্রশংসনীয় ! পরিশেষে বলি, বইটি সত্যিই ব্যতিক্রমী, তবে লিখতে গিয়ে দু'এক স্থানে লেখক যেন খেই হারিয়ে ফেলেছেন ! আগামী  কলকাতা বইমেলাতেও আত্মজা পাবলিশার্স এর স্টলে ' শহরের মনের কথা' বইটি পাওয়া যাবে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.