![]() |
| যদি মৃত্যু এসে : নৃপেন্দ্রনাথ মহন্ত |
যদি মৃত্যু এসে ব্যারিকেড দেয় পথে
জীবন ঠিকই পথ খুঁজে নেয় রথে।
যদি তেমন কেউ সাজিয়ে রাখে চিতা
কারো আগুন ছাড়া জ্বলবে বলো কি তা?
হলদে পাতার বিছানা যতই পাতো
আমন্ত্রণ আমি গ্রহণ করবো না তো!
শীতদানবেরা উত্তুরে হাওয়া মেখে
যদি দেয় দিক হিমের কামান দেগে।
পাতায় পাতায় শিশির ছড়াবে ঘ্রাণ
তারি মাঝে আমি খুঁজে নেবো নিজ প্রাণ।
নতুন বছর সামনে সোনালি দিন
মনে আশা জাগে।ভরসা যদিও ক্ষীণ।
পুরোনো কাসুন্দি কত আর ঘাটি বলো?
এখন কি তবে বিদায়ের বেলা হোলো!
তাই যদি হয় দাঁড়াবো পথের বাঁকে
যদি কোনো কিছু কুড়িয়ে নেবার থাকে।
কুড়োনো ফসলে উঠোন ভরিয়ে রাখি
তথাপি জীবন দেবে কি আমায় ফাঁকি?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন