বাহানা : ঈদারুল ইসলাম

বাহানা : ঈদারুল ইসলাম
বাহানা : ঈদারুল ইসলাম

ওরে রমা,ওরে শ্যামা তোরা সব গেলি কোথায় ?
কাজকম্ম সব ফেলে দেখি এই দিকটা'য় আয় ।

দ্যাখ না বাছা আকাশ'টা সেজেছে কেমন সাজ
যমরাজ বুঝি অবশেষে জান'টা নেবেই আজ !

দ্যাখ না কেমন ক'রে জমকালো ফতুয়া পরে
আসছে ধেয়ে সে দুলকি চালে আমার তরে !

দ্যাখ না বাছা হচ্ছে মনে আজ এই ভোরে
রক্ষে নেই আর, প্রাণ'টা বুঝি নিয়েই ছাড়ে !

কবে থেকে বলছি তোদের শুনছে'টা আর কে
একদিন না হয় নিয়ম ভেঙে ভালোমন্দ রেঁধে দে !

মন'টা আজ চাইছে খেতে পোলাও-মাংস, মিষ্টি-দই
গিন্নীমা তো ঘরে নেই, তোরাও না হয় খাবি সাথেই !

রাঁধতে হবে না আ'র এই বেলায় ও'সব ছাইপাশ
রেস্তোরাঁয় গিয়ে তোরাও না হয় সাথে ব'সে খা'স !

টাকাটা দিলাম গিন্নীমা'র খাজাঞ্চিখানা'র থেকে
জানতে পেলে রক্ষে নেই,ঝাড়বে তোদের ডেকে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.