![]() |
| বিলাস : সুকুমার চৌধুরী |
ফিরে আসে । ঘড়ির কাঁটারা তখন উল্ঢো দিকে হাঁটে।
সময়ের এই থেমে যাওয়া কেউ কেউ টের পায়।
কোন মুসাফির, কেউ বিলাস বিজন।
কিভারে সে ফিরে আসে সন্তর্পন কুয়াশার আস্তরন ফুঁড়ে।
ছোট ছোট অনুষঙ্গ নিয়ে, কাতর সম্তাপ নিয়ে,
সন্ধ্যা ও সকালগুলি নিয়ে স্মৃতিময়।
কেন যে সে ফিরে আসে। অশোক বৃক্ষেরা ভাবে, কান্ডহীন।
শোকাভ চাদ্দিক ফের ঘন হয়ে আসে। বৃষ্টি হয়।
অনুভূত হয় শূণ্যবোধ। অগম উদ্ধার।
নিস্প্রান আলাপচারি, মুসাফির থম্। নিঃশব্দ শাসন করে মৃত্যু,
অশরীর ফিরে আসে পুরোনো দিনের গল্প । স্মৃতি ও তৎপর, হিম,
আর অধোমুখ বিমর্ষ বিলাস ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন