আলোর দিশারী : রতন বসাক

আলোর দিশারী : রতন বসাক
আলোর দিশারী : রতন বসাক 

জনম হলো এই ভবেতে
মা'য়ের মুখটা দেখে,
সঠিক পথে চলতে হবে
পা'গুলোকে রেখে ।

মা'য়ের দেওয়া শিক্ষা নিয়ে
স্কুলে আমরা যাই,
সেখান থেকে আগে বাড়ার
শিক্ষাগুলো সব পাই ।

শিক্ষক মশাই বুঝান মোদের
অনেক যত্ন করে,
তখন থেকেই শেখান তিনি
হাতটি সবার ধরে ।

তার চেষ্টায় শিখি আমরা সব
বইগুলোকে পড়ে,
বুঝার জন্য কাছে গেলে
যান না তিনি সরে ।

শিক্ষা নিয়ে আগে গেলে
থাকব আরো ভালো,
জীবন পথে চলার জন্য
ভরে দেবেন আলো ।

শিক্ষক ছাড়া হয় না শেখা
যতই তুমি পড়ো,
ভালো করে শিখতে হলে
তারই চরণ ধরো ।

তার শিক্ষায় শিক্ষিত হয়ে
বেড়েছে আমার দাম,
সকাল সন্ধ্যা স্মরণ করে
তাকে জানাই প্রণাম ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.