![]() |
| আ মা র শি ক্ষ ক : সুবীর সরকার |
'শামুক খাজা রে আমার বাড়ি আয়
রকম রকম শামুক দিমু হলদি দিমু গায়'
#
এই পাটতামাকের দেশ
এই হাটমিছিলের দেশ
এই লোকদেবতার দেশ
এই আই ও আবোর দেশ
এই কুশান নাচের দেশ
এই পিরফকিরের দেশ
এই নাচঘেরা গানঘেরা ভুমিলগ্ন সব সোনার বরণ
মানুষের দেশ
এই নজরকাটার দেশ
এই কাকতাড়ুয়ার দেশ
এই ককফাইটের দেশ
এই জলধোয়া বসুনিয়া আর হেরম্ব বর্মনের
দেশ
এই মায়াঘেরা ছায়াঘেরা
এই ঢোল দোতরা বাঁশি সারিন্দার দেশ
এরাই আমার জীবনের সর্বসেরা শিক্ষক
এই উত্তরজনপদ থেকেই প্রতিপল আমি
শিখি,শিখতেই থাকি
এই উত্তর জনপদের মাটিকে আমার প্রনাম
এই দেশের ভেতর থেকে
এই দেশের সুপুরিবনের সারি ছুঁয়ে উড়ে যায়
পাখিরা
আর মায়া ও ম্যাজিক জড়িয়ে দুরান্তর থেকে গান
ভেসে আসে-
'তোক না দেখিলে মনটায় মোর
উরাং রে বায়রাং করে'
এই গিদাল বয়াতির দেশে আমি ঘুরে বেড়াতে
থাকি
আর পুকুরে নেমে যায় ছাইবর্ণ হাঁসেরা

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন