![]() |
| তিনযাদুশব্দ৯: কিশলয় গুপ্ত |
লাভ জেহাদি- সুস্বাগতম- আয়
আমি প্রান রেখেছি সুদূর কল্পনায়
গল্প তো নয় লাভ জেহাদি- তাই
আমার প্রেম হয়েছে অন্ধকার আশনাই
তোমার হাতে সজনী মরসুম
এখন আমার গ্রামীণ চোখে শহুরে ঘুম
পায়ের নীচে সেতুও নড়বড়
ডানে বামে ওৎ পেতেছে লক্ষ গুপ্তচর
লাভ জেহাদি শক্তিশালী হোক
বিদায় দিলাম চিরতরে হিংসুটে সব শোক
লাভ জেহাদি, লাভ জেহাদি নাম
বুকের কাছে মিশে গেছে শহর এবং গ্রাম

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন