![]() |
| ভন্ড তপস্বী : মিঠুন রায় |
ছায়াবৃওের মাঝে বড় হয়েছি আমি
জীবনের রস তাই বুঝি না।
শুধু আত্মকেন্দ্রীকতার সাগরে
ডুব দেওয়ার আনন্দ বুঝি।
প্রতিবেশীর বিড়ালটাও পছন্দ করি নি
আতস কাঁচের মধ্যে দিয়ে বিচার করি
লাভ ক্ষতির হিসাব।
লোকসানের আঁচ পেলেই কেটে পড়ি সন্তর্পণে।
তবু আমি বড়াই করি জনসমক্ষে
ভন্ড তপস্বী সেজে শুনায় মানবতার পাঠ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন