![]() |
| আহ্বান : সুকান্ত পাল |
আহ্বান
সুকান্ত পাল
আমার বিনিদ্র রাত
কেটে যায়
খোলা জানালায়।
দিশাহারা উদ্ভ্রান্ত উন্মাদপ্রায়
হেথায়-হোথায় ঘুরিয়াবেড়াই
দিশা নাহি পাই।
চারিদিকে মোর
কি আঁধার ঘোর
ছুটে যেতে চাই
পথ নাহি পাই
ঠোকরের পর ঠোকর খাইয়া
মাটিতে পড়িয়া কান্দিয়া লুটায়।
সহসা বাজিল কানে
মহানগরীর কলতান
দূর হতে শুনি যেন
তোমার আহ্বান ।
চমকি উঠিয়া দেখি
সে আঁধার ঘর
ভেদিয়া দুয়ার এসেছে রবির কর।
আলো রাশি রাশি পড়িছে ঝরে
আঁধারের স্তুূপ গিয়েছে সরে।
পাখিরা গাহিল গান।
ক্লান্তি ঝেড়ে নিদ্রা হতে
জাগিয়া উঠিল প্রাণ ।
আজি এ পূণ্যদিনে
জননী মোর দেহ আশ্রয়
লহ প্রণতি মোর
যাদবপুর বিশ্ববিদ্যালয় ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন