শিক্ষকতা --- ' মহান দায়বদ্ধতা ' নাকি ' শৌখিন মজদুরি' !! : অরূপ মুখোপাধ্যায়

শিক্ষকতা --- ' মহান দায়বদ্ধতা ' নাকি ' শৌখিন মজদুরি' !! : অরূপ মুখোপাধ্যায়


শিক্ষকতা --- ' মহান দায়বদ্ধতা ' নাকি ' শৌখিন মজদুরি' !! : অরূপ মুখোপাধ্যায়

বিবেকানন্দ বলেছিলেন -- Education is the manifestation of the perfection already in man অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে যে ' বিশুদ্ধতা ' বা ' পূর্ণতা ' বা ' সম্ভাবনা ' সুপ্ত হয়ে আছে তাকে আলোকিত ক'রে জাগিয়ে তোলাই হচ্ছে শিক্ষা । প্রায় একই সুরে মহান দার্শনিক প্লেটো-ও বলেছেন ---- The aim of Education is the turning of inner eye towards light .
        এখন প্রশ্ন হচ্ছে , আমাদের মধ্যে কি আছে যা সুপ্ত ? এর উত্তরে বলা যায় , -- জীবজগতের মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব , সে অমৃতের পুত্র , তার মধ্যেই সুপ্ত আছে সেই সব একান্ত মানবিক গুণগুলি , যা অন্য কোনো জীবে নেই । আমাদের মধ্যে আছে ন্যায়- অন্যায়বোধ , যুক্তি বুদ্ধি মনন , সামাজিকতা , সহৃদয়তা , নান্দনিকতা , সহমর্মিতা , মানবিকতা ও আন্তরিকতা । এই সমস্ত অনুভূতিগুলির বীজ আমাদের প্রত্যেকের মধ্যেই ছড়িয়ে আছে , এর অঙ্কুরোদগম- এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি । একজন যথার্থ শিক্ষক সেই বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করেন মাত্র । শিক্ষক নতুন ক'রে ছাত্রের মধ্যে কোনো কিছু ' ঢুকিয়ে' দিতে পারেন না । তাঁর ভূমিকা শুধু একজন সচেতন ও দক্ষ মালী -র ।

     আজ আমরা এমন একটা পরিবেশ ও পরিস্থিতি র মধ্য দিয়ে পথ হাঁটছি , যেখানে চারপাশে শুধু চাপচাপ জমাট অন্ধকার । আজ মনুষ্যত্ব পদদলিত , মানবিকতা ভূলুণ্ঠিত , ত্যাগ , তিতিক্ষা , সংযম ক্ষমা ও করুণা পদানত , সহৃদয়তা ও আন্তরিকতা বিধ্বস্ত । হোক , এ জন্য হা- হুতাশ ক'রে বা বিচলিত হয়ে লাভ নেই । অন্ধকার গভীর হলেই আলোর প্রকাশ তীব্রতর হয় । Action বা ক্রিয়া সংঘটিত হলেই তার Reaction বা প্রতিক্রিয়া দেখা দেয় , Thesis- এর পরেই আসে Anti - Thesis . যাগ-যঞ্জ , ক্রিয়া -কর্মের জটিলতায় উদার হিন্দুধর্মের অবনতি হয়েছিল ব'লেই তো গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন । জাত- পাতের কৌলীন্যকর্মে আর্য সমাজের গতি রুদ্ধ হয়েছিল ব'লেই তো শ্রী চৈতন্যের প্রেমজোয়ার জেগেছিল ।

       " মূল "-কে অস্বীকার ক'রে কখনো ফুল ফোটানো যায় না , Root -কে নিশ্চিহ্ন করে Fruit এর কল্পনা যেমন অবাস্তব ও অলীক ঠিক একইভাবে হাজার হাজার বছরের মুনি ঋষি সাধু সন্ন্যাসী দের সত্যঞ্জান বা অতীন্দ্রিয় অনুভূতিকে অস্বীকারের মাধ্যমে ভোগমার্গের পথে প্রবৃত্তির হরির লুটে ' দে গরুর গা ধুইয়ে ' দেওয়া বা ' চাচা আপন পরান বাঁচা ' র আপ্তবাণী আয়ত্ত করে কিস্তিমাত করার কল্পনা আকাশ - কুসুম ই । ফাঁকি দিলে সে ফাঁকি অন্তসলিলা হয়ে নিজেরই ইমারত ধ্বংস করে ।

       চার্বাকীয় দর্শনের '" যাবত্ জীবেত্ সুখঙ জীবেত্ ঋণঙ্ কৃত্বা ঘৃতঙ্ পিবেত্ " --- এ যুগের বীজমন্ত্র । আশ্চর্যের ব্যাপার হলো , চার্বাকে যা ছিল ' ঋণঙ্ কৃত্বা ' , আজ তার দাঁড়িয়েছে ' চুরি ও ডাকাতি কৃত্বা ' জালিয়াতি খুন বা সন্ত্রাসবাদী কার্যকলাপ কৃত্বা । সাপ খেলাতে খেলাতে একদিন সাপের হাতেই মৃত্যু ঘটে বেদের ।  মনে রাখতে হবে , যার মৃত্যু নেই , সেই ' বেদ 'এর বাণী - ই কিন্তু ও-যুগ , এ-যুগ , সে- যুগের চরম বীজমন্ত্র------
অসতো মা সদ্ গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মাঅমৃতম গময়
অর্থাৎ
অসদ্ থেকে আমাদের সত্-এ নিয়ে চলো !
অন্ধকার থেকে আমাদের আলো - তে নিয়ে চলো !
মৃত্যু থেকে আমাদের অমৃতে নিয়ে চলো !------ একজন প্রকৃত শিক্ষক দশটা - পাঁচটা র চাকুরীজীবী নন , তিনি এই বীজমন্ত্রেরই সাধক ও মহাগুরু । মনুষ্যজীবনে বোধ ,বোধি ,বিবেক ও মনুষ্যত্বের জাগরণে শিক্ষকের এক মহান অবদান !!!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.