যে স্বপ্ন আমায় ছুটিয়ে বেড়ায় : দেবশ্রী

যে স্বপ্ন আমায় ছুটিয়ে বেড়ায় : দেবশ্রী
যে স্বপ্ন আমায় ছুটিয়ে বেড়ায় : দেবশ্রী


জীবন বীণার অমূল্য সময় তোমা বিনে মোর বৃথা কাটে হায়----
দিশাহীন প্রাণ-প্রদীপ যেন লক্ষ্য চ্যুত ধূমকেতু সম ছুটে যেতে চায়। -----

সদ্য ফোটা কুসুম কলির সুপ্ত দলে সৌরভ-ও  তো লুকিয়ে ছিল---
কিশলয়ে নব সৃজনের সম্ভাবনা সে-ও যেন প্রতীক্ষায়  ছিল!---

হয়তো সেদিন সবই ছিল! ছিলে না সেদিন শুধুই তুমি,
দেখা হল, আত্মিক যোগ নিবিড় হল, শিক্ষা কি? শিক্ষক কে?
বন্ধু হয়ে বন্ধু'র মতো সকল বোধ জাগিয়ে দিল!----

জীবন প্রবাহে সামনে তাকিয়ে
অর্জুনের মতো পাখির চোখের  স্বপ্ন পেলাম----
স্বপ্ন বোনার স্বপ্ন দেখালে,
স্বপ্নের পিছে ছুটতে শেখালে! স্বপ্ন দিয়েছ দু'চোখ ভ'রে,
তোমার সৃজিত লক্ষ স্ফুলিঙ্গের মাঝে
আমিও এলাম!----
যে স্বপ্ন-তাড়না তোমায় জাগায়, সেই স্বপ্ন পূরণের অঙ্গীকার আজ
তোমায় দিলাম।----
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.