![]() |
| সামসুজ্জামান |
আকাঙ্ক্ষা
হয়তো কয়েক বছর পর ,
তোমার আমার মাঝে প্রবাহমান
নদীটি শুকিয়ে যাবে ।
ঝোপ-ঝাড় ,জঙ্গলে ঢেকে যাবে নদীবক্ষ ;
বক্ষ উন্মুক্ত করলেই দেখতে পাবে -
একটা চিহ্ন ,একদিন প্রাণ ছিলো....
একমুঠো বালু হাতে নিয়ে গন্ধ শুকলেই -
টের পাবে ভেজা গন্ধে
সাগরে মেশার ব্যাকুলতা এখনও জেগে ।
তবুও সান্তনা খুঁজবে যুক্তিবাদী মন ,
সব নদী সাগরে মেশে না ,
সব প্রেম পূর্ণতা পায় না ,
এই ভেবে.....।
অবচেতন এর গভীরে
শুধু মিশে থাকে আকাঙ্ক্ষা ;
আকাঙ্ক্ষাই ছুটিয়ে নিয়ে বেড়ায়-
মানুষের সমস্ত জীবনকে ॥

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন