![]() |
| কিশলয় গুপ্ত |
আসুন- তবে পাশ ফিরে শুই
মান্যতা পাক ভাঙার গল্প- অসমর্থ
হয়তো তখন ষাট ছুঁই ছুঁই
হয়তো তখন অবশিষ্ট হাড় ক'খানা
দাঁত ছাড়া ভাত গিলছি যেন লঙ্কাকান্ড
স্মৃতির ভিতর উজ্জ্বল প্রেম জমানা
মুখ মুছছি আতর মাখা নীল রুমালে
সদর ছেড়ে দিন মাস ক্ষন কান্না করে
গৃহস্থ হে- সত্যিই কি ঘুমালে?
গুনতিতে কে- আমি না তুই
চাটার জন্য দরকার শুধু দুইখানা পা
আসুন- তবে পাশ ফিরে শুই

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন