![]() |
| নির্মাল্য ঘোষ |
মসৃণতা
শুয়ে থাকা দুপুর ক্যানভাসে নতুন ভাষা
আঁকে একদৃষ্টে অবলীলায় কাউকে সাব্জেক্ট
করে কৃতজ্ঞ আন্তরিকভাবে আমন্ত্রন জানিয়ে
কিন্তু একটু ফ্ল্যাশব্যাক জানে না তুমি আর
আমার কবিতার মধ্যে বিখ্যাত ইতিহাসবিদ
কি যেন ওখানে একটা কথা কিম্বা কুকথা
বলে বলে ক্লান্ত
তুমি আমার ক্যানভাসের রঙজ বন্যায়
বহু ঐতিহাসিক পটভূমিকায় রচিত ছবি
হয়েছ একটু অন্যরকম পালাতে
পালাতে পালাতে পালাতে ব্রাশ আর তুলি
ইতিহাস আঁকে মসৃণ পেটে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন