| তুহিন সাজ্জাদ সেখ |
ওই আকাশে চাঁদ উঠেছে ঈদ-উল-আজহা
আজকে ঈদের নামাজ হলো খুশিতে মন সজীব
দামাল শিশুর ফুটছে মনে আনন্দের খই
থাকছে পাতে মাটন ইলিশ আর তেল কই
লাচ্ছা সেমাই দুধের পায়েস
কাজু কিসমিস বরফি সন্দেশ
আতপ চালের রুটি সাথে মুরগির ঝোল
এক সাথে সব খাওয়া দাওয়া এই তো ঈদের বোল
ভোরের বেলায় আজান শুনে ভাঙবে সবার নিদ
রঙবেরঙের সাজপোশাকে জমবে খুশির ঈদ
ছোট বড় পুরুষ নারী একত্রে সবাই
পড়বে নামাজ ঈদ-উল-ওয়াজিব আল্লা-ওস্তায়
পাখ পাখালি পড়বে নামাজ পশ্চিম দিগন্তে
গাছ গাছালি সিজদা দেবে কাবা শরীফ পানে
সকাল বেলায় ঈদ গাহেতে লেখা হবে সম্প্রীতির আখ্যান
বিভাজন শত্রুতা ভূলে গিয়ে করবে খুশির আলিঙ্গন
চাঁদ বদনা পতিপরানা ঘরের লক্ষী মোনাজাতে
চাইবে বর নীরোগ দেহ সুস্থ মন সহজ সরল জীবনটাতে
গরীব ধনী নয়কো বড় সবাই সবার ভাই
খুশির ঈদের মেজাজে সবাই এখন মজায় মজায়
সাঁঝের বেলায় নূরজাহানে ভরবে নীলাকাশ
প্রেমের গন্ধে ম ম করবে আকাশ বাতাস।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন