![]() |
| কাজী নিজামউদ্দীন |
একটু আশ্বাসে তোমার ওড়না দুলেছিল
ঘুমিয়ে থাকা পলাশের বন জেগে উঠেছল
প্রখর দিনের ক্লান্তি সরিয়ে পাখিরাও এসেছিল
তবুও বর্ষা ,যেন সোনার হরিণ মায়ামেঘ দিয়ে গেলে।
শালবনের ভিতরে পাহাড়ের কোলে তোোমায় খুঁজি
মৌপিয়া পাখির ডানায় দিলাম তোমায় লম্বা এক চিঠি
শুকনো ঘাসের পাতায় ক্লান্ত গঙ্গা-ফড়িং এর খুনসুটি
এসো বর্ষা এবার আমাাদের কদমের বকুলের শাখায়।
সারা মাঠ জুড়ে তৃষ্ণার্ত ছায়া পড়ে আছে চাষীবউ রেখেছে ব্রত
দোচালা ঘরের উঠোনে অপেক্ষায় বলদেরা জাবর কাটে
মেঘহীন পৃথিবী বড়ো নির্মম লাগে একলা হয়ে যায় বাঁশীর সুর
এখন সারা মাঠজুড়ে লাঙলের পিছনে ভাটিয়ালী সাঁওতালি হবে আবার
এসো বর্ষারাণী খোলাচুলে নদী হেসে উঠুক তোমাকে নিয়ে নৌকা ভাসাই।
আমার আকাশ জুড়ে আজ প্রতীক্ষা শুধুই আষাঢ়ে আশা
আমার কুসুম অর্জুনের বনে শ্রাবনে শ্রাবনে বর্ষা, তোমার ভালোবাসা ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন