সন্তানকে মানুষ করার জন্য আরো একটু ভাবতে হবে : রতন বসাক

রতন বসাক
 সন্তানকে মানুষ করার জন্য আরো একটু ভাবতে হবে 


আজকের বাবা মায়েরা অধিক খরচা ও ঝামেলার জন্য একটার বেশি কেউ সন্তান নেন না । আর তারা চান যে একটা সন্তানকে অনেক খরচা করে শিক্ষিত মানুষ বানাবো । আর বেশির ভাগ মা-বাবারাই চান ; সন্তান যেন অলরাউন্ডার হয় । প্রত্যেকটা ক্ষেত্রেই যেনো প্রথম আসে এখন সব বাবা-মায়েদের এই চিন্তা । তাই বাবা অর্থসংস্থানের জন্য সারাদিন ব্যস্ত থাকে, আর মা সন্তানকে এখানে সেখানে ট্রেনিং দেওয়ার জন্য ব্যস্ত থাকে ।

হ্যাঁ এর জন্য কিছু সন্তান বিগড়ে যায় অত্যধিক মানসিক চাপ থাকে বলে । আবার কিছু কিছু সন্তান সত্যিই ভালো শিক্ষিত ও অনেকের মধ্যে একজন হয় ।  সেইসব সন্তান ভালো চাকরি পেয়ে মা-বাবাকে দেশে রেখে দূর দেশে কোথাও চলে যায় । আর মাসে মাসে তারা শুধু টাকা পাঠায়, মা বাবার জন্য ।

বিভিন্ন রকমের ট্রেনিংয়ের জন্য সন্তানরা এত ব্যস্ত থাকে যে মা বাবা পারিবারিক কোনো রীতি, নীতি, সংস্কার শেখাতে পারে না । এছাড়া বিভিন্ন এক্টিভিটিসে এত ব্যস্ত থাকে যে, মা-বাবার কিংবা পরিবারের আর কারো সঙ্গে বসে দু'দন্ড কথা বলবে, সেটাও হয় না । তাই পরিবারের কারো প্রতি সন্তানের আন্তরিক টানটাও থাকে না । প্রয়োজনের সময় আজকের সন্তানরা বাবা-মায়ের কোন দুঃখ কষ্ট কিংবা প্রয়োজনীয়তা বোঝে না ।

জীবনে উচ্চ শিক্ষিত হওয়া ও অর্থ উপায় করাই প্রধান লক্ষ্য নয় । অর্থ কিংবা সম্মান দিয়ে জীবনের সবকিছু পূরণ করে নেওয়া যায় না । আজকের সন্তানদেরও আমি ততটা দোষ দিই না । কেননা তাদের ছোট থেকেই একা থাকার অভ্যাস যে । একা থাকতে থাকতে তারা স্বার্থবাদী হয়ে যায় ।  জীবন একটা খুব লম্বা পথ সেখানে অনেক কিছুর প্রয়োজন হয় । যা সবসময় অর্থ দিয়ে মেটানো যায় না । তাই আজকের বাবা-মাকে আরো একটু ভাবতে হবে সন্তানের আসল শিক্ষার দেওয়ার জন্য ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.