আত্মপ্রকাশ
সময় যত এগিয়ে আসে,
হারিয়ে যায় সত্তা।
সম্ভবনাময় মুহূর্তের উদভ্রান্ত প্রতীক্ষায়,প্রমাদগুনে চলেছি।
প্রত্যাশিত ইচ্ছেরা পায়ে-পা মেলায়,বিষন্নতার মৌনমিছিলে!
শুনতে পেলাম বিরাগীর ধ্বংসাবশেষ থেকে---
কোনো এক ক্রেতার পদধ্বনি।
সুপ্ত অনুভুতি গুলো স্পর্শ করে যায়,অকাতরে জ্বলে যাওয়া অন্তর।
অবচেতন মনের চৌকাঠ পেরিয়ে,
ছায়ার মতো অশরীরিণী----কেউ।
ফিস্ ফিস্ করে বলে যায় কানে কানে।
কে তুমি নারী?
’'সেজে বসো,আর সাজ,আরও বেশী সাজে,
পুরুষের কামদৃষ্টি,আরও যেন বাড়ে,
বাবা মা,ভাইবোন, সবাই এখন দুরে,
স্বজন বিদাই ভেবে,গর্বে বুক ভরে।
ক্লান্ত সকালের নিবিড়তা ভেঙে,
কৌতুহলিদের ভীড়!
বিহ্বলদৃষ্টি চোখে,হারিয়ে যায় শিক্ষা,
--ধরা থাক তবে,স্মৃতিবিজরিত ছবি,বিষাদের সুরে!
আমার আঙিনায় তুলসীতলায়,ভাঙা পুকুরঘাটে,
ঘরেরকোনে পাঁচীল ঘেঁষা,আমার পেয়ারা গাছে!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন