![]() |
| কাজী নিজামউদ্দীন |
গাংচিল
ভরা শাওনের উথালপাতাল
মেঘে মেঘে নদীর চিঠি
চরে বাঁধা আছে নৌকা
দাঁড়ে আসিস একলা রোদ্দুর ।
চাষীবউ পানকৌড়ি ডুব সাঁতার
কলসী ভাসে যেন স্পর্ধিত বুক
ছিপ হাতে আনমনা ব্যাকুল
এতো জলেও মেটে না তিয়াষা।
সুরেলা দুপুর জলের শব্দ
পাকে পাকে হেঁটে চলে দুখিরাম
মাঠে মাঠে বীজ বোনা ফসলের
ঘরে আজও কোল খালি সোহাগীর।
ধনধান্য গাঁয়ে এল কত কি
শুধু হারালো ভরা বর্ষার গাংচিল ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন