![]() |
| কিশলয় গুপ্ত |
বেলা বোস তুমি পাচ্ছোকি শুনতে
শেষ টান দেয় হাওয়াই চটির ফিতে
তবুও ভালো- বাহুবলী গেছে চাঁদে-
কেউ আসেনি আমাকে কিনে নিতে
ব্যাগের ভিতরে ডিগ্রী গুলো কাঁদে।
একটু ছিঁড়েছে জামাটার আস্তিন-
জীবনের নীচে চলন্ত চাকা নেই,
এমন কেউ কই?বলবে যে 'শ্বাস নিন'
বাবার পকেটে দশ লাখ টাকা নেই।
কফিন তৈরী হয়নি ছ'ফিট মাপের
ঝুলতে গেলেও লাগবে শক্ত দড়ি-
টাকা কোথায় আবার ফর্ম ফিল আপ'এর
পার্স আছে তাতে নেই তো কানাকড়ি।
চাকরীটা আমি এখনও পাইনি আফশোস
চুমুচাটি নয়- চাকরী খোঁজাতে ফিদা,
নিশ্চই গায়ে গত্তি লেগেছে বেলা বোস-
শুনেছি নাকি তুমি হয়ে গেছো দিদা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন