ব্রহ্মতালু পর্যন্ত বিস্তৃত,এখন তোমার বিজয়!
ভয় আর ভয়!শুধু ভয়!
ভয়ে তো স্নান করে উঠেছি,কাঁপছি।আর কত?
নির্মম এ নতুন যুদ্ধ,তবে কিসের অপেক্ষায়?
কার বিরুদ্ধে এ লড়াই?
সবাই তো ছায়া,তোমার সামনে,পেছনে
ঘিলুও নাচছে,আগুনের আঙুলি হেলনে।
আর কোন হাটে বাকি?
আর কত প্রদর্শণী হবে,কবন্ধ মানুষের পরিচয়?
উপচানো দুহাতে,আর কত গুঁজবে,উচ্ছিষ্টের দাবী!
মাথা তো আগেই নিয়েছ,
তোমার ভয়ের পায়ে,এবার এই দেহ রাখলাম।
নাও,এবার বরং আমাকে কোতল করে দাও!
আর অন্তত এই ঘোষনা করে দাও -যুদ্ধ শেষ!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন