![]() |
| বিজন মন্ডল |
বিজন মন্ডল
সময়ের নদীজলে জমা চোরাবালি.. অতর্কিতে টান।
অশান্ত জীবন তবু বিশ্বাস বুকে গাই জীবনের গান...
জানি দেখা হবে প্রখর গ্রীষ্মের দাবদাহ শেষে,
সোনার কাঠিরা যাবে ছুঁয়ে সব শীতঘুম দেশে,
দিনান্তে ফিরবে পাখি বাসভূমে গান ভালবেসে।
সীমান্তে প্রহরী জানে যুদ্ধ কঠিন, দূর্লভ অবসরে,
সন্তানের আধোবুলি শ্রবনেতে জাল বুনে ফেরে,
ঘুমহীন চোখের পাতায় প্রিয়মুখ এসে ভিড় করে।
দাবানল সর্বগ্রাসী,- অগণন সবুজেরা ছাই হয় পুড়ে,
তবুও গাছেরা দেখো ডানা মেলে জীবনের সুরে..
ফল দেয় ফুল দেয় ছায়া হয়ে থাকে আমাদের জুড়ে।
আমরাও হই সেই গাছেদের মতো,
চোরাটান যত হোক প্রতিরোধ তত।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন