ঢ়ঠজর : সিদ্ধার্থ সিংহ

 সিদ্ধার্থ সিংহ
ঢ়ঠজর

সিদ্ধার্থ সিংহ

ভাগ্যিস, এতগুলো ভাষা জানতাম!

আমার আর‌ কোনও ভয় নেই
আপনি যে ভাষাটা জানেন না
আমি ঠিক সেই ভাষাতেই আমার মনের কথাটা 

আপনাকে অনায়াসে বলে দেব
আপনি না বুঝুন
তাতে আমার কিচ্ছু যায় আসে না।
আমি তো জানব,
আমি যা বলতে‌ চেয়েছিলাম, সেটা বলে দিয়েছি।

ভাগ্যিস, এতগুলো ভাষা জানতাম!

না জানলে এক বুক সাহস নিয়ে কী করে বলতাম---
    উমঠদ্যভঢ়ঙ দথচঢভঢ়্য ঢ়ঠজর।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.