![]() |
| মুসাফির |
খন্ড খন্ড মেঘ ভাসে নীল আসমান জুড়ে,
কে ভাসায়েছে সাদা মেঘের ভেলা!
বৈশাখী দহন উধাও ভূ-পরিমণ্ডলে,
শুধু রাশি রাশি পেঁজা তুলো ভাসে দু'বেলা।
অশান্ত প্রকৃতি আজ শান্ত হয়েছে বৃষ্টি-তে,
কি অপরূপ সাজিয়াছে মহীয়ান সৃষ্টিতে!
শালিকের ছানা কাঁদে "বাসাহারা" ডালে
ঝরাপাতা ঝরে গেছে অন্তিম কালে।
সকালে সোনা রোদ হাসে খিল্ খিল্,
বিকালে মেঘ হয়ে ঝরায় অশ্রু সাদা শিল্।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন