![]() |
| শান্তা কর রায় |
শুভ নববর্ষ : শান্তা কর রায়
ব্যথা ছুটে এলো দোতলায়,জড়িয়ে ধরলো অসময়
এসময় একমিনিট নীরবতার একমিটার দূরত্বর
ফোন না ধরলে খুব প্রিয় মানুষ প্রত্যাখ্যান করলো মনে হয়
আবার ঘর জংগুলে ছেলেমানুষিতে পা বাড়াতে পারে
শব্দগুলো অচেনা আর আতঙ্ক খুব চেনা।
কে যেন ডাকছে অবেলায়, মানুষ নয়
অভুক্ত পশু তাকিয়ে আছে প্রজাপতির দিকে
খারাপটাই হতে পারে ভেবে নিয়ে কয়েকদিন
মেঘালয়ের জংগলে প্রজাপতিটা উড়ে যায়
আর ওখানেই ধ্বনিত হয়- আর ফেরা যাবে না।
ইটখোলার শ্রমিকের মতো আগুন বুকের ভিতর রেখে
চাওয়া যাবেনা সূর্যর লকডাউন আর তার কাছে বসা
রোদ্দুরে ভাইরাসমুক্ত হওয়ার সময় ওর শরীর থেকে খসে পড়ছে ছাল
উৎসবের সকালে মঙ্গলঘট এক্কাদোক্কা খেলছে
ওর ভিতর কয়েকটা শব্দ খুঁজি, যেমন - ভয়,আতঙ্ক, করোনা
আড়ালের অনুরোধে আনন্দ, কুড়েমি, মজা- তুমি হাত ছেড়ো না।
সালোকসংশ্লেষ হচ্ছে,উপকরণ হালখাতা অহিংসব্রত।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন