শান্তরূপময়তা : তাপস কুমার বেরা

তাপস কুমার বেরা
শান্তরূপময়তা : তাপস কুমার বেরা 

ওগো শান্ত নীরব মূরতি !
নির্বাক অস্তিত্ব দিয়ে তুমি
রেখে যাও কোন কথা ?
যা চাও তুমি হৃদয়ের
উদগ্র প্রান্ত হতে,
যেন বিগত শত জীবনের সঙ্গীত
না হয় বলা।
নিত্য আসা ভিন অজুহা রেখে
নিঃশব্দ বিস্ময়ে আমি
কবিত্বময় ধ্যান নিমগ্নতা দেখে
সহজাত মনস্তাত্বিক বাধা -
যা দেয় না সহজ কথা
সহজে বলতে।
 সবার মাঝে থেকেও
লক্ষ লক্ষ আমরা
নির্মমভাবে একা তবু
এখানে ওখানে সর্বত্র
ছড়িয়ে ছিটিয়ে।
শান্তরূপময়তায়
তোমার নৈকট্য অনুভূত সদা
আমার হৃদয়ে।
বাক্যের আড়ষ্টতায়
অভীপ্সিত বাক্য নির্বাক আজও ,
যেন দুই অস্তিত্ব মাঝে
অনাকাঙ্খিত সমুদ্র বিরাজে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.