লক ডাউনের জেরে জীবন হয়তো থমকে গেছে, কিন্তু কতো শত সম্পর্কে যে আবার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তার ইয়াত্তা নেই ! তবে এটাও ঠিক যে, একজন শিল্পীর শিল্পসত্ত্বা যেন আজ পুনরায় জেগে উঠেছে ! সরশুনার ইচ্ছেডানা প্রোডাকশনের নাম আজ সর্বজনবিদিত ! শুভাশীষ ঘোষ এবং সাথী ঘোষ তিলে তিলে গড়ে তুলেছেন তাঁদের সাধের এই ইউ টিউব চ্যানেলটিকে ! তবে এইবার কলকাতা টুডের নিবেদন এবং অবশ্যই ইচ্ছেডানার পরিবেশনায় নির্মিত হল ' ঝরা পাতা' নামক স্বল্প দৈর্ঘ্যের একটি বিশেষ ধরনের ছবি।
![]() |
| পিনাকী চৌধুরী |
বাস্তবে লক ডাউন যেমন আমাদের যাপিত জীবনে প্রভাব বিস্তার করেছে, ঠিক তেমনই লক ডাউন কিন্তু আমাদের সমাজের তথাকথিত বৃদ্ধ, বৃদ্ধার জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছে, কিন্তু না ! বয়স্ক মানুষজনের জীবনে অনেক আগেই লক ডাউন হয়েছে ! মূলত সেই নিয়েই এই ছবিটি নির্মিত হয়েছে, এবং অবশ্যই শিল্পীরা যে যার বাড়িতে থেকেই এই অভিনব অভিনয়ে অংশগ্রহণ করেছেন ! ছবিতে সময় যতই গড়িয়েছে, ততোই যেন উপভোগ্য হয়েছে ! টানটান উত্তেজনা, নিখুঁত চিত্রনাট্য ! তবে এটা কিন্তু সেই অর্থে তথাকথিত বিনোদন নয় ! বরং বলা ভাল, সমাজের বাস্তব চিত্রটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কাহিনিকার ও পরিচালক শুভাশীষ ঘোষ !
রাহুল বর্মণ, অমৃতা চ্যাটার্জি এবং অনুরাধা চৌধুরীর মর্মস্পর্শী অভিনয় মনে দাগ কাটে ! রেশ থেকে যায় অনেক পরেও ! কাহিনি ও সম্পাদনায় শুভাশীষ ঘোষ এবং আর্টিস্ট কোঅডির্টিনেটর দীপাঞ্জন ঘোষ । ইচ্ছেডানা প্রোডাকশনের পেজ এ গেলেই এবং ইউ টিউব চ্যানেলে এই 'ঝরা পাতা' ছবিটি দেখতে পাবেন আপনারা ।


0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন