![]() |
| প্রিয়াঙ্কা অধিকারী |
পাহাড় ছুঁয়েছে আগুন
বাতাসে বাতাসে নিঃশ্বাস ফাটা চিৎকার
হারিয়েছে আবেগ
এক পশলা বৃষ্টি।
সংশয় শুধু আমাদের...
অবাধ স্নিগ্ধতা
পথে ঘাটে শূন্যতা
হাহাকার শুধু কান্নার।
পেটে নেই ভাত
মনেতে বিস্ময়
দু- চোখে স্বপ্নঘেরা উৎকণ্ঠা।
লাশের ওপর হাঁটছি
আপনজন আজ অচেনা
নিভন্ত চুল্লিতে আজ আগুন দেবেনা।
আমার নিঃশ্বাসে বিষ
উগরে দেওয়া যন্ত্রনা
আমি মৃত
তবুও প্লাস্টিকে মোড়া দেহ
কাঁদে অন্তর
হৃদযন্ত্রের নীরবতা।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন