![]() |
| অভিজিৎ লাহিড়ী |
দেবোনা করণাকে ছড়াতে আর।
সাবান দিয়ে হাত ভালোভাবে ধোয়া দরকার।
হাঁচি কাশি আসলেই মুখ নাক ঢাকবো।
অন্যের থেকে নিরাপদ দূরত্ব রাখবো।
চোখ, নাক, মুখ দিয়ে করোনা ঢুকে যায়।
ভালোভাবে হাত না ধুলে, এ রোগটা ছড়ায়।
যতটা পারা যায় , ভিড় এড়িয়ে চলবো।
বাইরে বেরোলেই মাস্কে মুখ ঢাকবো।
গুজব না ছড়িয়ে চলো সতর্ক হই।
এটা মৃত্যুর হাত থেকে বাঁচার লড়াই।
করোনা হওয়া মানে যদিও মৃত্যু নয়।
অন্য জ্বরের মত ভালো হতে লাগবে সময়।
কুসংস্কারে বিশ্বাস করলেই ক্ষতি নিজেদের।
শুধুমাত্র হাসপাতালে চিকিৎসা আছে এ রোগের।
সচেতন হয়ে যদি সকলে নিয়ম মানি।
করণার থাবা থেকে সব্বাই বাঁচবো জানি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন