![]() |
| শিবরাম ভূঞ্যা |
হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে পথ-শেষ
নতুন করে অন্য পথ এক খুঁজি।
জীবন পথে চলতে চলতে পথিক
এমনি করে পথ যে হারায় রোজই।
খুঁজছি খুঁজছি খুঁজছি নতুন পথ-এক
সামনে পথের অনন্ত হাতছানি।
অভিজ্ঞ এক পথিক এসে বলেন,
‘ধরো সে পথ যে পথ আমি জানি।’
ভাবছি ভাবছি ভাবছি তবে তাই হোক্
তাহার পিছন চলি- হবে বেশ তো।
পথ হারালে এখন আবার বলেন,
‘সেদিন এদিন পথের ফারাক বিস্তর।’
নিজের মতোই ধরি এবার পথ এক
আঁকাবাঁকা হোক্ সে দুর্গম বন্য।
হয়তো সেপথ টানছে নরকপানে
কিংবা পৌঁছে যেতে পারি জন্নত।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন